সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ওসমান হাদী হত্যার বিচার দাবিতে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
ওসমান হাদী হত্যার বিচার দাবিতে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

শরিফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা।

রোববার (২৮ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাবির মেইন গেটের সামনে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি শুরু করা হয়। একপর্যায়ে ১৫ থেকে ২০ জন বিক্ষোভকারী মহাসড়কের ওপর অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালান। পরে তারা বিভিন্ন স্লোগান দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

ওসমান হাদী হত্যার বিচার দাবিতে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান প্রশাসনিক বা বিচারিক অগ্রগতি নেই। এতে বিচারহীনতার সংস্কৃতি আরও শক্তিশালী হচ্ছে বলে তারা মন্তব্য করেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দ্রæত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে আন্দোলন আরও কঠোর করা হবে।

ওসমান হাদী হত্যার বিচার দাবিতে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

এদিকে মহাসড়ক অবরোধের কারণে রাজশাহী–নাটোর সড়কে যান চলাচল ব্যাহত হয়। ফলে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

অন্যদিকে একই দাবিতে নগরীর তালাইমারী এলাকায়ও মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধা ও এনসিপির নেতাকর্মীরা। আন্দোলনকারীরা জানান, ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে অবস্থান করবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X