সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না : মির্জা ফখরুল

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশকে অস্থির করার চেষ্টা ও কোরআন-সুন্নাহর বাইরে আইন প্রণয়ন নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের নিয়ে অনেকে ভুল বোঝানোর চেষ্টা করছে। দেশে ৯৫ শতাংশ মানুষ মুসলমান। আমরা অঙ্গীকারবদ্ধ—কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না।

তিনি আরও উল্লেখ করেন, দেশ বর্তমানে ক্রান্তিকাল সময় পার করছে এবং কিছুসংখ্যক ব্যক্তি পেছন থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি সবাইকে সাবধান থাকার আহ্বান জানান এবং বলেন, আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, যা প্রতিহত করতে আমাদের সচেতন থাকতে হবে।

মহাসচিব উল্লেখ করেন, এটি তার শেষ নির্বাচন। তিনি উপস্থিতদের সহযোগিতার আহ্বান জানান এবং বলেন, বেগম জিয়া দীর্ঘ ছয় বছর কারাগারে থাকার পর মুক্ত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে অসুস্থ। তাঁর সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন ধর্মীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X