সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে মনোনয়নপত্র জমা দিলেন মীর হেলাল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পিএম
চট্টগ্রামে মনোনয়নপত্র জমা দিলেন মীর হেলাল

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রামে তিনি প্রথম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীনের হাতে মনোনয়নপত্র জমা দেন।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে শনিবার পর্যন্ত মোট ১৯২ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২৯ ডিসেম্বর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার পাঁচটি আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, তারেক রহমান যখন দেশে আসার ঘোষণা দিয়েছেন, সেদিন থেকেই নির্বাচনী অস্থিতিশীলতা অনেকটা কমেছে। দেশের পরিস্থিতি স্থিতিশীল এবং নির্বাচনের পথে। ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, দলের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দলের ইশতেহারের পাশাপাশি স্থানীয় সমস্যা ও সম্ভাবনা অনুযায়ী আলাদা ইশতেহার প্রকাশের পরিকল্পনা রয়েছে।

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে বিএনপি ১৫টিতে প্রার্থী ঘোষণা করেছে। রোববার সকাল পর্যন্ত চট্টগ্রাম-১৪ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। গতকাল শনিবার দুইটি আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। সীতাকুণ্ড আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরী প্রার্থী হয়েছেন। হালিশহর-ডবলমুরিং আসনের আমীর খসরু মাহমুদ চৌধুরী সরিয়ে বন্দর-পতেঙ্গা আসনে প্রার্থী করা হয়েছে। ডবলমুরিং আসনে প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান প্রার্থী হয়েছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X