সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খানসামায় পোল্ট্রি খামারে অগ্নিকাণ্ড, পুড়ে মারা গেছে প্রায় হাজার মুরগি

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
খানসামায় পোল্ট্রি খামারে অগ্নিকাণ্ড, পুড়ে মারা গেছে প্রায় হাজার মুরগি ¦ ছবি: প্রতিনিধি

দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের গুলিয়াড়া গ্রামে অবস্থিত মীম পোল্ট্রি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে খামারটিতে আগুন লাগে।

খামারের মালিক মনজুরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে খামার থেকে আগুন ও চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, ততক্ষণে খামারের একটি বড় অংশ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে খামারের ভেতরে থাকা প্রায় এক হাজার মুরগি পুড়ে মারা গেছে। এছাড়া খামারের অবকাঠামো, বিদ্যুৎ সংযোগ ও বিভিন্ন যন্ত্রপাতি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামারের মালিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পোল্ট্রি খামারে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

X