সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বান্দরবানের লামায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

জাহিদ হাসান, লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম
বান্দরবানের লামায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ¦ ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় স্বাভাবিক যান চলাচল নিশ্চিত ও চালকদের শৃঙ্খলায় রাখতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ শনিবার (২৭ ডিসেম্বর) পরিচালিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে।

লামা ট্রাফিক বিভাগের উদ্যোগে পরিচালিত এ বিশেষ অভিযানে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই, মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, ড্রাইভিং লাইসেন্স বহন, অতিরিক্ত যাত্রী পরিবহনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় চালক ও যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতামূলক নির্দেশনাও দেওয়া হয়।অভিযান প্রসঙ্গে লামা ট্রাফিক সার্জেন্ট শিমুল দেবনাথ বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক ও পথচারী সবার সম্মিলিত সচেতনতা প্রয়োজন।

এদিকে স্থানীয়রা জানান, লামা–চকরিয়া সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা সড়কে গতি নিয়ন্ত্রণ ও নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানান।

অভিযানে সহকারী টাউন সাব-ইন্সপেক্টর মো. খায়রুল ইসলাম ছাড়াও ট্রাফিক বিভাগের কনস্টেবল রাজেশ পাল, শামিম রেজাউল কবির ও আব্দুল কাদের রুবেল উপস্থিত ছিলেন।

ট্রাফিক বিভাগ জানায়, সড়ক নিরাপত্তা ও জনদুর্ভোগ কমাতে লামা উপজেলায় ট্রাফিক পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X