সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কুয়াশায় ঢাকা পড়েছে নওগাঁ, তীব্র শীত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পিএম
কুয়াশায় ঢাকা পড়েছে নওগাঁ, তীব্র শীত

নওগাঁ জেলার উত্তরাঞ্চলে শীত প্রবলভাবে অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল বাতাস, ফলে রাস্তা ও পথঘাটে দেখা দিয়েছে সাদা আবরণ। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। শিশির ঝিরঝির করে পড়ছে, যা শীতকে আরও প্রবল করে তুলেছে।

নওগাঁর বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাকারের তথ্য অনুযায়ী, শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের ১১.৪ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে সামান্য বৃদ্ধি পেয়েছে।

গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দুপুরের পর সূর্যের আলো দেখা দিলেও তীব্রতা নেই, এবং বিকেলের পর হালকা হিমেল বাতাস শীতকে আরও অনুভূতিসম্পন্ন করছে।

অটোরিকশা চালক ফয়সলা হোসেন জানান, প্রচণ্ড শীতের কারণে গত কয়েকদিন সকালে রিকশা নিয়ে বের হওয়া যাচ্ছে না। এখন সকালে কাজ শুরু করতে হলে ১০টার পর বাড়ি থেকে বের হতে হচ্ছে। আগে দিনে ৮০০-৯০০ টাকা আয় হতো, এখন ৫০০-৬০০ টাকায় সীমাবদ্ধ।

বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের টেলিপ্রম্পটার অপারেটর আরমান হোসেন বলেন, সূর্যের তীব্রতা না থাকায় শীত আরও বেশি অনুভূত হচ্ছে। আজ সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা কেমন থাকবে, তা এখন সঠিকভাবে বলা যাচ্ছে না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X