সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইসসহ দুই পরীক্ষার্থী আটক

ঠাকুরগাঁও সংবাদদাতা
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম
ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইসসহ দুই পরীক্ষার্থী আটক

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে প্রক্সি প্রদান এবং নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের দায়ে দুই পরীক্ষার্থীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন কেন্দ্রে জেলা প্রশাসকের কার্যালয়ের আওতায় এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত তদারকি টিমের সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এ সময় একজন প্রক্সি প্রদানকারী এবং অপর একজন পরীক্ষার্থীর কাছ থেকে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

আটক প্রক্সি প্রদানকারী হলেন, বোচাগঞ্জ থানার পশ্চিমপাড়া গ্রামের মইনুদ্দিনের ছেলে মো. আলম (৩০)। অন্য আরেক জন পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে এসে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন।

অপরদিকে, নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইসসহ আটক হন ঠাকুরগাঁও সদর থানার পুরাতন ঠাকুরগাঁও এলাকার আনসার ইসলামের ছেলে মো. আসাদ আলী (২৫)। পরীক্ষা চলাকালীন তার কাছে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রক্সি প্রদানকারী মো. আলমকে ১৫ দিনের কারাদণ্ড এবং ইলেকট্রনিক ডিভাইস বহনকারী মো. আসাদ আলীকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হক। এ বিষয়ে তিনি বলেন, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X