মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আলফাডাঙ্গায় পূর্ববিরোধের জেরে বিএনপি নেতা সাইফুল নিহত

ফরিদপুর সংবাদদাতা
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম
আলফাডাঙ্গায় পূর্ববিরোধের জেরে বিএনপি নেতা সাইফুল নিহত

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ববিরোধের জেরে বৃহস্পতিবার গভীর রাতে বিএনপির নেতা মো. সাইফুল সরদার (৪৭) নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে এবং একজনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় ঘটে। নিহত সাইফুল সরদার ওই এলাকার হবি সরদারের ছেলে এবং সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। এ সময় ইসমাইল মোল্যা নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হন।

ঘটনার পর শুক্রবার সকালে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী সার্কেল) আজম খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, স্থানীয় মেম্বার গ্রুপ ও জুয়েল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জুয়েল গ্রুপের সদস্যরা পূর্বশত্রুতার জেরে রাতের অন্ধকারে মেম্বার গ্রুপের ওপর হামলা চালায়। হামলায় আহত সাইফুল সরদার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় জুয়েল গ্রুপের একজনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। এদিকে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X