সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঘোড়াঘাটে মরিচ চাষে ব্যস্ত কৃষকরা

ঘোড়াঘাট প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পিএম
ঘোড়াঘাটে মরিচ চাষে ব্যস্ত কৃষকরা ¦ ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পুরোদমে শুরু হয়েছে মরিচ চাষের মৌসুম। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সবুজে ঘেরা মরিচ ক্ষেত চোখে পড়ছে। সকাল থেকে বিকেল পর্যন্ত কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন নিড়ানি দেওয়া, চারা পরিচর্যা, সার প্রয়োগসহ নানা কৃষিকাজে। মাঠের এই কর্মচাঞ্চল্য দেখলেই বোঝা যায়—এবারের মরিচ মৌসুম পুরো দমে শুরু হয়ে গেছে।

সম্প্রতি তোলা এক ছবিতে দেখা যায়, বুলাকীপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামের কৃষক হাফিজুল তার মরিচের জমিতে নিড়ানি দিচ্ছেন। কপালে ঘাম, হাতে পাশুন, সামনে সারি সারি সবুজ মরিচ গাছ—এই দৃশ্য যেন ঘোড়াঘাট উপজেলার কৃষি সম্ভাবনার এক জীবন্ত প্রতিচ্ছবি।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় মরিচের ফলন ভালো হবে বলে তারা আশাবাদী। যদিও সার, কীটনাশক ও শ্রমিকের খরচ কিছুটা বেড়েছে, তবুও বাজারে মরিচের দাম ভালো থাকলে লাভবান হওয়া সম্ভব বলে মনে করছেন তারা।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, মরিচ চাষে ব্যাপক প্রস্তুতি চলছে। অনেক কৃষক ধান চাষ ছেড়ে তুলনামূলক লাভজনক হওয়ায় মরিচ আবাদে ঝুঁকেছেন। সারা বছর মরিচের চাহিদা থাকায় এই ফসল কৃষকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান জানান, “ঘোড়াঘাট উপজেলায় প্রতি বছর মরিচ চাষের এলাকা বাড়ছে। কৃষকদের আধুনিক প্রযুক্তি, সঠিক সার ও বালাইনাশক ব্যবহারে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি উৎপাদিত মরিচ প্রক্রিয়াজাতকরণ সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।”

কৃষকদের প্রত্যাশা, প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং বাজারে ন্যায্যমূল্য পাওয়া গেলে চলতি মরিচ মৌসুম তাদের জীবনে বয়ে আনবে আর্থিক স্বচ্ছলতা ও নতুন আশার আলো।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X