সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝালকাঠিতে ৫০০ টাকার বাজিতে খালে ১০০ বার ডুবিয়ে কৃষকের মৃত্যু

নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম
ঝালকাঠিতে ৫০০ টাকার বাজিতে খালে ১০০ বার ডুবিয়ে কৃষকের মৃত্যু ¦ প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় ৪৫ বছর বয়সী কৃষক বাবুল মোল্লা মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ইয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্লা বড়ইয়া মোল্লাবাড়ি এলাকার আনসার মোল্লার ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে বাবুল মোল্লা বাড়ি থেকে এক বস্তা চাল মাথায় নিয়ে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে আসেন। শীতের সকালে অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীর গরম হয়ে যাওয়ায় তিনি স্থানীয় কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বাজি ধরে খালে নেমে ১০০ বার ডুব দেওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি খালি গায়ে খালে নেমে নির্ধারিত ১০০ বার ডুব দেন এবং খালের দুই পাশে থাকা লোকজনকে ভিডিও ধারণ করতে নিষেধ করেন। ডুব শেষ করে খাল থেকে বের হয়ে পাড়ের রাস্তায় আসার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা দ্রুত কম্বল দিয়ে আগুনের তাপ দেন এবং তেল গরম করে শরীরে মালিশ করেন। তারপরও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X