সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী রায়হান ভারতে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম
চট্টগ্রামের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী মোহাম্মদ রায়হান

চট্টগ্রামের রাউজানের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী মোহাম্মদ রায়হান (৩৫) বর্তমানে ভারতের ভেতরে অবস্থান করছেন। তিনি সরওয়ার হোসেন বাবলা হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন হিসেবে খুঁজে বেড়ানো হচ্ছেন।

৫ নভেম্বর বিকেলে নগরের চালিতাতলী এলাকায় বিএনপি নেতা এরশাদ উল্লাহর জনসংযোগে গুলি করে সরওয়ার হোসেন বাবলা হত্যার ঘটনায় মোহাম্মদ রায়হান অভিযুক্ত। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হত্যাকাণ্ডের পরপরই রায়হান রামগড় সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন।

রায়হানের ঘনিষ্ঠ সূত্রের দাবি অনুযায়ী, রায়হানের ভারত যাত্রার মূল উদ্দেশ্য হলো আজিজুল হক (৫৫) হত্যার পরিকল্পনা। আজিজুল হক রাউজানে ১২টি মামলার আসামি এবং গত বছর এক মামলায় র‌্যাব-৭ এর হাতে গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পান। রায়হানের ভয়ে আজিজুলও পরে ভারতে পালিয়ে যান।

চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রাসেল জানিয়েছেন, বাবলা হত্যাকাণ্ডের পর রায়হানের ভারতে যাওয়া বা আজিজুলকে হত্যার উদ্দেশ্য নিয়ে ভারত যাওয়ার তথ্য আমাদের কাছে নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।

পুলিশ সূত্র জানায়, রায়হান আগে অটোরিকশা চালাতেন এবং পরে চোলাই মদ বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন। রাউজানে মাদক ব্যবসা ও চাঁদাবাজি নিয়ে তিনি আজিজুল হকের সঙ্গে বিরোধে জড়ান।

রায়হানের ঘনিষ্ঠদের দাবি, রায়হানকে গ্রেপ্তারের আগে আজিজুল হক ১৫ লাখ টাকা নিয়ে অত্যাধুনিক AK-47 রাইফেল সরবরাহ করেছিলেন। এরপর আজিজুল সীমান্ত পার হয়ে ভারতে চলে যান। এ থেকেই রায়হান আজিজুল হত্যার পরিকল্পনা শুরু করেন।

গত এক বছরে রাউজান ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় রায়হান অন্তত ৮টি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য উঠে এসেছে। তার এই কার্যকলাপ স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

আজিজুল হক নিজেকে স্থানীয়ভাবে বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন, কিন্তু র‌্যাব-৭ এর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা ও অপহরণসহ ১২টির বেশি মামলা রয়েছে।

রায়হান ও আজিজুল বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থান করছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে পুলিশ জানায়, রায়হান রাউজান ও ফটিকছড়ির পাহাড়ি এলাকায় আস্তানা করে অপরাধ চালান এবং গোলাগুলির পর দ্রুত নিরাপদ স্থানে চলে যান।

গত এক বছরে রাউজানে ১২টি রাজনৈতিক হত্যাকাণ্ডে ১৪০ জন আসামির মধ্যে ১০০-এর বেশি গ্রেপ্তার হয়েছে। তবে মূল সন্ত্রাসী মোহাম্মদ রায়হান ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানিয়েছেন, রায়হান কথায় কথায় গুলি চালান। তাকে ধরতে একাধিক অভিযান চালানো হলেও সফলতা হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X