সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পার্বতীপুরে ভারতীয় নিষিদ্ধ মাদকসহ যুবক আটক

রাইসুল ইসলাম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পিএম
পার্বতীপুরে ভারতীয় নিষিদ্ধ মাদকসহ যুবক আটক  ¦ ছবি: প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমাণ ভারতীয় আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্যসহ শামিম হোসেন ওরফে গুড্ডু (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে (২৫ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শামিম হোসেন পার্বতীপুর পৌর শহরের গুলপাড়া এলাকার মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পার্বতীপুর পৌর শহরের গুলপাড়া এলাকায় নিজ বাড়ি থেকেই মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল শামিম হোসেন ওরফে গুড্ডু। এমন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি এম এ ফারুক) সঙ্গীয় ফোর্সসহ ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে আটক ব্যক্তির ঘর তল্লাশি করে মোট ১৩৫ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৮০ বোতল ফায়ারডিল এবং ৫৫ বোতল উইংকস সিরিক্স সিরাপ। এসব মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক জানান, আটক শামিম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে শুক্রবার সকালে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X