সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দেশে সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম
দেশে সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

রাজশাহীতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শহরে তাপমাত্রা ছিল মাত্র ১০.২ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন।

ভোর থেকেই শহরজুড়ে ঘন কুয়াশা নেমে আসে। কুয়াশার কারণে ট্রেনসহ সকল যানবাহনে ফগ লাইট ব্যবহার করা হয়েছে। সকাল বাড়লেও হালকা সূর্য উঠলেও তাপমাত্রা অপরিবর্তিত থাকে। শহরের ফুটপাত, রেলস্টেশন, পুরান বাস টার্মিনাল এবং আশেপাশের বস্তিবাসী এলাকায় মানুষ ঠাণ্ডায় কাঁপছে, কেউ কেউ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

ডিঙ্গাডোবক এলাকার মালেক জানান, “কয়েকদিন ধরে শীত অনেক বেড়ে গেছে। হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বাড়ছে।” একই এলাকার রাজমিস্ত্রি হৃদয় আলী বলেন, রাতে কুয়াশা যেন বৃষ্টির মতো টপটপ করে ঝরছে। বাইরে গেলে বাতাস শরীরে কাবু করছে। এত ঠাণ্ডার কারণে আমার ডায়রিয়াও হয়েছে এবং কয়েকদিন কাজে যেতে পারিনি।

রিকশাচালক মাজদার রহমান জানান, সকালে রাস্তায় বের হতে ভয় লাগে। হাড় কাঁপানো ঠাণ্ডা। লোকজন কম, তাই ভাড়া হচ্ছে না, কিন্তু ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে। বাতাসে শরীরের কাপড়ও ভিজে যাচ্ছে।

গত দুই দিনের আবহাওয়া পরিসংখ্যান অনুযায়ী, রাজশাহীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। বুধবার (২৪ ডিসেম্বর) দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩°C এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২°C। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩°C এবং সর্বোচ্চ ২৩°C। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা জানা গেলেও সর্বোচ্চ তাপমাত্রার তথ্য দুপুর তিনটায় প্রকাশ করা হবে।

রাজশাহী আবহাওয়া অফিসের ইনচার্জ রহিদুল ইসলাম জানান, রাজশাহীতে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার তাপমাত্রা ১০.৬°C, যা রাজশাহীর কাছাকাছি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X