সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নানা নাটকীয়তার পর যশোর-১ শার্শা আসনে তৃপ্তিকে পরিবর্তন

নাজিম উদ্দীন জনি,বাগআঁচড়া(শার্শা)প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:১২ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ এএম
যশোর-১ শার্শা আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনে তৃপ্তি আউট-লিটন ইন | ফাইল ছবি

নানা নাটকীয়তার পর যশোর ১ আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

বুধবার (২৪ ডিসেম্বর)রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন।

জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্রে তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির বলেন, দল থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি নুরুজ্জামান লিটনকে দেওয়া হয়েছে। এরপর দল থেকে তাকে প্রতীক দেওয়া হবে।

যশোর-১ শার্শা আসনে বিএনপি’র নতুন মনোয়নপ্রাপ্ত প্রার্থী নুরুজ্জামান লিটন | ছবি : গ্রামের কাগজ

এ বিষয়ে যশোর ১ শার্শা আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন বলেন, দল থেকে আমাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। দল প্রাথমিকভাবে অনেকের নাম ঘোষণা করতে পারে। কিন্তু দল থেকে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণার বিষয়ে আগেই বলে দেওয়া হয়েছিল। সেখানে চূড়ান্ত প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে।এ জন্য আমি দলের সবার কাছে কৃতজ্ঞ।

উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তিকে প্রাথমিকভাবে এই আসন থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকে ভোট চেয়ে এলাকায় ব্যাপক গণসংযোগ, সভা-সমাবেশ করে আসছিলেন তিনি।তবে এই আসনে তার বিপরীতে মনোনয়ন প্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির,সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও সাবেক সভাপতি বর্তমান উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।

প্রথম থেকে তারা সবাই বিএনপির মনোনীত সম্ভাব্য প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির বিরোধীতা করে প্রার্থিতা বাতিলের দাবিতে একাট্টা হয়ে এক টেবিলে বসেন এই চার মনোনয়ন প্রত্যাশী।

তাদের দাবি ছিলো,বিগত ১৭ বছর আওয়ামী লীগ আমলে তৃণমূলসহ অনেকেই নির্যাতিত হয়েছে। এসব তৃণমূলকে মূল্যায়িত করা হয়নি।মফিকুল হাসান তৃপ্তি দলের দুঃসময়ে এলাকায় আসেননি। নেতাকর্মীদের খবর রাখেননি। তাই এ মনোনয়ন পরিবর্তনের দাবি তোলেন তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X