মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন:

ঝালকাঠি থেকে আজ লঞ্চ-বাসে ঢাকায় যাচ্ছেন বিএনপির ২০ হাজার নেতাকর্মী

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
ঝালকাঠি থেকে আজ লঞ্চ-বাসে ঢাকায় যাচ্ছেন বিএনপির ২০ হাজার নেতাকর্মী ¦ ছবি: প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নিতে ঝালকাঠি জেলা থেকে আজ প্রায় ২০ হাজার নেতাকর্মী দুইটি লঞ্চ ও বাসযোগে ঢাকায় যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপি ও ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর উদ্যোগে আজ বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি সদর লঞ্চঘাট, নলছিটি ও দপদপিয়াসহ বিভিন্ন স্টেশন থেকে নেতাকর্মীরা দুইটি বড় যাত্রীবাহী লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর আগেই ২১ ডিসেম্বর থেকে অনেকে নিজ নিজ উদ্যোগে ঢাকায় যাত্রা শুরু করেছেন।

এছাড়াও সড়কপথে ঝালকাঠি বাসস্ট্যান্ড, কাঁঠালিয়া, রাজাপুর ও নলছিটি থেকে বাস ও মাইক্রোবাসে করেও অসংখ্য নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। সদরঘাট এলাকায় সকালবেলায় যানজটের আশঙ্কা থাকায় অনেক নেতাকর্মী আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাসা কিংবা হোটেলে অবস্থান নিচ্ছেন।

আগামীকাল ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে তিনি প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখবেন। পরে বিকেলে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

এ উপলক্ষে ঝালকাঠির বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো-এর নেতৃত্বে একটি বড় লঞ্চ ঝালকাঠি সদর লঞ্চঘাট থেকে নলছিটি ও দপদপিয়া হয়ে ঢাকার পথে যাত্রা করবে। একই রুটে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগেও নেতাকর্মীদের জন্য পৃথকভাবে আরও একটি লঞ্চ ছাড়বে।

অন্যদিকে পিরোজপুর -২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফখরুল ইসলামের নেতৃত্বে তার নিজের অগ্রদূত প্লাস’ নামের একটি বড় লঞ্চে ভান্ডারিয়া হুলারহাট ও কাউখালি থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। সেই লঞ্চে ঝালকাঠি-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামালের কাঁঠালিয়া উপজেলা বিএনপির একাংশ নেতাকর্মীরা ভান্ডারিয়া থেকে ও রাজাপুর উপজেলার বিএনপির একাংশ নেতাকর্মীরা কাউখালি থেকে উঠবেন।

ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে সুন্দরবন নেভিগেশন কোম্পানি লিমিটেডের ‘সুন্দরবন-১২’ লঞ্চটি ভাড়া করা হয়েছে বলে জানান জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিজানুর রহমান মুবিন।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ঝালকাঠি জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

এছাড়া নিজাম শিপিং লাইন্সের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তাঁদের ‘অ্যাডভেঞ্চার-৯’ যাত্রীবাহী জাহাজটি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ভাড়া করেছেন। ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর মুখপাত্র অ্যাডভোকেট নাজমুল হক লাবলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি ঐতিহাসিক ঘটনা। দীর্ঘ ১৭ বছর পর তাঁর দেশে ফেরা গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশার প্রতিফলন।

তিনি আরও বলেন, নারী নেতাকর্মীদের জন্য লঞ্চে আলাদা কেবিনের ব্যবস্থাও করা হয়েছে।

ঝালকাঠি-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল বলেন, দীর্ঘদিন পর প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরছেন—এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। এটি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশার প্রতীক।

ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, তারেক রহমানের আগমনে দেশের রাজনীতিতে নতুন গতি আসবে। একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আমরা ঢাকায় যাচ্ছি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

X