সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঘন কুয়াশা ও তীব্র শীতে কাঁপছে ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সংবাদদাতা
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পিএম
ঘন কুয়াশা ও তীব্র শীতে কাঁপছে ঠাকুরগাঁও ¦ ছবি: সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ে টানা ৪–৫ দিন ধরে ঘন কুয়াশা এবং তীব্র হিমেল বাতাসের প্রভাব দেখা দিয়েছে। জেলার একাধিক এলাকায় সন্ধ্যার আগেই কুয়াশা নেমে আসে, এবং সকাল পর্যন্ত সূর্য দেখা না যাওয়ায় সাধারণ জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে ঠাকুরগাঁওয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৩–২৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।

ঘন কুয়াশার কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্য আংশিকভাবে দেখা গেলেও শীতের তীব্রতা কমছে না। হিমেল বাতাসে সারাদিনই শীত অনুভূত হচ্ছে।

এই তীব্র শীতে সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যানচালক ও খোলা আকাশের নিচে থাকা অসহায়দের। শীত থেকে বাঁচতে মানুষ ভিড় করছেন শীতবস্ত্রের দোকানগুলোতে, যেখানে সোয়েটার, জ্যাকেট ও কম্বলের বিক্রি বেড়েছে।

ঘন কুয়াশার প্রভাব পড়েছে সড়ক ও মহাসড়কে। কম দৃশ্যমানতার কারণে যান চলাচল ধীরগতিতে হচ্ছে। চালকরা দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন।

সচেতন মহল প্রশাসন ও সমাজের বিত্তবানদের শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. আলমগীর কবীর জানান, তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের আগাম সতর্কতা এবং প্রয়োজনীয় করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করা হচ্ছে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের সঙ্গে যোগাযোগ রেখে ফসলের অবস্থা পর্যবেক্ষণ করছেন, যাতে শীতজনিত কোনো ক্ষতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X