সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পাবনায় কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন

অরুন শীল পাবনা থেকে
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
দিলালপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন করলেন শিমুল বিশ্বাস।  ছবি: অরুন শীল

শহরের দিলালপুরস্থ বেলতলা সড়কে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ দুপুরে প্রধান অতিথি থেকে ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।

তিনি তার বক্তব্যে বলেন, মানুষের মৌলিক অধিকার এর মাঝে গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসা, আর সেই চিকিৎসা সেবার মানোন্নয়ন করতে পারলেই আমরা নানা সমস্যা হতে পরিত্রাণ পাবো। পাবনাতে বসে অসুস্থরা সেবা পাবে আগামী দিনে, এর চেয়ে সুখবর আর কি হতে পারে।

মানুষের সেবা নিশ্চিত করবার মধ্য দিয়ে আত্মিক প্রশান্তির পাশাপাশি নিজের সামাজিক দায়বদ্ধতা পূরণের চেষ্টা সকলকেই রাখতে হবে। মানবিক মূল্যবোধ নিয়ে অসুস্থ ও অসহায়দের পাশে দাড়াতে হবে। দিলালপুরের বাসিন্দা ফাউন্ডেশনের সদস্য নূরজাহান বেগমের দানকৃত জমিতে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে।

এসময় কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিচার্চ ইনিস্টিউটের এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ এর সভাপতিত্বে এবং এ্যাজমা বিশেষজ্ঞ ডা. মোকলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান শামীম।

বিশেষ অতিথি ছিলেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস, হৃদরোগ কনসালটেন্ট ডা. শাহরিয়ার কবির, কিডনি ফাউন্ডেশন ব্যবস্থাপনা পরিচালক টিনি ফেরদৌস রশিদ, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পাবনার ট্রেজারার অধ্যাপক ডা. এইচ এম রওশন ও জমিদাতা নূরজহান বেগম, স্কয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানা।

শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা পৌরসভার সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম লালু। বক্তারা বলেন বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসা সেবার মাঝে অন্যতম হলো কিডনি রোগীদের চিকিৎসা কিন্তু সেই চিকিৎসায় ব্যয় কমিয়ে মানুষের বেঁচে থাকার আশা জাগাচ্ছে কিডনি ফাউন্ডেশন তাই পাবনায় এই ফাউন্ডেশনের মাধ্যমে চিকিৎসা সেবা আরো এক ধাপ এগিয়ে যাবে শুধু পাবনা নয় আশেপাশের এলাকার জনগণও উপকৃত হবে বলে আমরা আশাবাদী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X