সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝালকাঠির সাবেক মেয়র আফজাল হোসেন রানা কারাগারে

নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ পিএম
ঝালকাঠির সাবেক মেয়র আফজাল হোসেন রানা কারাগারে । ফাইল ফটো

ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক নেতা আফজাল হোসেন রানা একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন।

রোববার (২১ ডিসেম্বর) সকালে নিজ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের জন্য ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে যান আফজাল হোসেন রানা। সেখান থেকে বের হওয়ার সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

দুপুর আনুমানিক ৩টার দিকে ডিবি পুলিশ তাকে ঝালকাঠি সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। পরে একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক আফজাল হোসেন রানাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আফজাল হোসেন রানা ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তবে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর বিরোধী অবস্থানে যাওয়ায় দলীয় কোন্দলের জেরে তাকে একে একে সব পদ হারাতে হয় বলে জানা গেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, আফজাল হোসেন রানাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X