সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লামার কোয়ান্টামমে বিশ্ব মেডিটেশন দিবসে হাজারো ধ্যানীর সম্মেলন

জাহিদ হাসান, লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম
লামার কোয়ান্টামমে বিশ্ব মেডিটেশন দিবসে হাজারো ধ্যানীর সম্মেলন।  ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় অবস্থিত কোয়ান্টামমে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতিসংঘ ঘোষিত বিশ্ব মেডিটেশন দিবস। ২১ ডিসেম্বর (রোববার) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াশাস্নাত আরোগ্যশালায় কোয়ান্টামমের কর্মী, শিক্ষার্থী, অতিথি ও আশপাশের এলাকার প্রতিবেশীসহ হাজারো ধ্যানীর প্রাণবন্ত উপস্থিতিতে শুরু হয় দিবসটির আয়োজন। এ বছরের প্রতিপাদ্য ছিল— “মন ভালো তো সব ভালো”।

সমস্বরে তিনটি প্রত্যয়ন বাক্য পাঠের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রত্যয়নগুলো হলো— ১) ভালো ভাবব, ভালো বলব, ভালো করব, ভালো থাকব। ২) ভালো মানুষ, ভালো দেশ—স্বর্গভূমি বাংলাদেশ। ৩) প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব। এরপর কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারী তার অডিও শুভেচ্ছা বার্তায় বলেন, শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরস্পরের পরিপূরক। সব দিক দিয়ে সুস্থ ও ভালো থাকতে হলে মনকে ভালো রাখতে হবে, আর মন ভালো রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো মেডিটেশন।

কোয়ান্টাম মেথডের উদ্ভাবক ও প্রশিক্ষক শহীদ আল বোখারী মহাজাতকবিশেষ অডিও আলোচনায় বলেন, ব্যক্তির মন যদি প্রশান্ত থাকে, তাহলে পরিবারে শান্তি আসে, সমাজে শান্তি আসে, এমনকি বিশ্বেও শান্তির প্রসার ঘটে। এ ক্ষেত্রে মেডিটেশন এক অনন্য সহায়ক শক্তি। তিনি বলেন, ওষুধ, পিল, ইনজেকশন কিংবা থেরাপি যা পারে না—মানুষের মনকে ভালো রাখার সে কাজটি যুগ যুগ ধরে করে আসছে মেডিটেশন।

তিনি আরও উল্লেখ করেন, আধুনিক ডিজিটাল জীবনে বিলাস ও স্বাচ্ছন্দ্য বাড়লেও মানুষের মন আজ উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা, ক্ষুব্ধতা, ট্রমা, ভয়, আতঙ্ক, রাগ, অনিশ্চয়তা, বিষণ্ণতা ও একাকিত্বে আক্রান্ত। মনের এই দূষণ থেকেই শতকরা প্রায় ৭৫ ভাগ রোগের সৃষ্টি হয়।

বিশ্বজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এখন একমত যে, মনোগত ও মনোদৈহিক রোগ থেকে মুক্তির পথ দেখায় মেডিটেশন।অনুষ্ঠানের এক পর্যায়ে আরোগ্যশালার মঞ্চ ও বর্ণিল পাথরের ওপর বসে সব বয়সের নারী-পুরুষ ও শিশুরা বিশেষ গাইডেড মেডিটেশনে অংশ নেন। ধ্যানের গভীর স্তরে গিয়ে নিজের মনের নেতিবাচক আবর্জনাগুলো একে একে দূর করে এক অনির্বচনীয় প্রশান্তির অনুভূতিতে আপ্লুত হন অংশগ্রহণকারীরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মত প্রস্তাবে ২১ ডিসেম্বরকে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় কোয়ান্টাম ২০২৫ সালকে ঘোষণা করেছে ‘দ্য ইয়ার অব মেডিটেশন’ হিসেবে, যার লক্ষ্য ব্যক্তি থেকে বিশ্ব—সব স্তরে মানসিক সুস্থতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X