সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
রাকসুর আল্টিমেটাম

ফ্যাসিস্টদের দোসদের পদত্যাগের খোঁজে বিভাগে বিভাগে সালাহউদ্দিন আম্মার

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ পিএম
ফ্যাসিস্টদের দোসদের পদত্যাগের খোঁজে বিভাগে বিভাগে সালাহউদ্দিন আম্মার ।   ছবি: হাফিজুর রহমান পান্না

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ঘোষণার পর রোববার (২১ ডিসেম্বর) সকালে আলোচনায় আসে বিশ্ববিদ্যালয়ের ছয়জন ডিনের বিষয়টি। গত শনিবার (২০ ডিসেম্বর) তিনি ফেসবুক পোস্টে দাবি করেন, ফ্যাসিস্টদের দোসর ও আওয়ামীপন্থী ছয় ডিনকে রোববারের মধ্যে পদত্যাগ করতে হবে।

এই ঘোষণার প্রেক্ষিতে রোববার সকাল সাড়ে ১০টা থেকে সালাহউদ্দিন আম্মার ও তার সহযোগীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে গিয়ে সংশ্লিষ্ট ডিনদের বিষয়ে খোঁজখবর নেন। তারা বিভাগের সভাপতিদের সঙ্গে কথা বলেন এবং ডিনরা লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা সে বিষয়ে জানতে চান।

তবে সংশ্লিষ্ট ছয়টি বিভাগের সভাপতিরা জানান, এখনো পর্যন্ত কোনো ডিন লিখিত ভাবে পদত্যাগপত্র জমা দেননি। এছাড়া ডিনদের ছয়জনই রোববার ক্যাম্পাসে আসবেন না বলে জানিয়েছেন। কেউ কেউ ছুটি নেওয়ার কথা বললেও, লিখিত ভাবে বিভাগীয় সভাপতির কাছ থেকে ছুটি নেওয়া হয়নি বলে দাবি করেন সালাহউদ্দিন আম্মার।

ফ্যাসিস্টদের দোসদের পদত্যাগের খোঁজে বিভাগে বিভাগে সালাহউদ্দিন আম্মার । ছবি: হাফিজুর রহমান পান্না

এ বিষয়ে সালাহউদ্দিন আম্মার বলেন, আগামী তিন দিনের মধ্যে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগ নামধারী শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করা হবে। তার অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন দেড় বছরেও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তাই রাকসুই এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে।

যে সব ছয় ডিনকে ঘিরে আপত্তি তোলা হয়েছে তারা হলেন, আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক এ এস এম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এস এম একরাম উল্লাহ, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক বিমল কুমার প্রামাণিক এবং ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এইচ এম সেলিম রেজা।

এদিকে, রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান। পরে সাংবাদিকদের তিনি জানান, শিক্ষকদের সঙ্গে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে উদ্দেশ্যেই তিনি সেখানে উপস্থিত হয়েছেন।

প্রক্টর মাহবুবুর রহমান আরও বলেন, যেসব ছয় ডিনের বিষয়ে আপত্তি তোলা হয়েছে, তাদের মেয়াদ গত ১৭ ডিসেম্বর শেষ হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব খুব শিগগিরই কার্যকর সিদ্ধান্ত নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

X