সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, বিপর্যস্ত জনজীবন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
নওগাঁয় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, বিপর্যস্ত জনজীবন । ছবি: প্রতিনিধি

নওগাঁতে কয়েক দিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে। সকাল হলেই রাস্তাঘাটে ছড়িয়ে পড়ে ঘন কুয়াশা, যা প্রায় বৃষ্টির মতো ঝরছে। দিনভর কনকনে ঠাণ্ডা ও হিমেল বাতাসের কারণে জেলার জনজীবন এখন বিপর্যস্ত হয়ে পড়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের তথ্যমতে, সকাল ৬টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।

শীতের তীব্রতায় সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দিনের সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও রাত ও ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা আবার ভেজিয়ে দেয় রাস্তাঘাট। হিমেল বাতাস জনজীবনের শীতের কষ্ট আরও বৃদ্ধি করছে। বিশেষ করে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষজন এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন।

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত দুই দিন ধরে সূর্য মেঘ ও কুয়াশার চাদরে ঢাকা থাকায় শীতের অনুভূতি বেড়েছে। তিনি সতর্ক করে বলেন, খুব প্রয়োজন ছাড়া ভোরে ঘর থেকে বের হওয়া উচিত নয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X