সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই শ্রমিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই শ্রমিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতের দুর্ঘটনার পর রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।

নিহতরা হলেন, রাব্বি হোসেন (২৭), জয়নগর গ্রামের শাহজাহান আলীর ছেলে। নিশান মুন্সি (২২), মানিকনগর গ্রামের গোলাম রসুল মুন্সির ছেলে। দুইজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে রাব্বি ও নিশান মোটরসাইকেলে ঈশ্বরদী পৌর শহর থেকে বাড়ি ফেরার পথে শহরের আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং দুই শ্রমিকই গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে রাব্বি হোসেন এবং রোববার সকালে নিশান মুন্সি মারা যান।

দুই যুবকের একসাথে মৃত্যুর খবরে জয়নগর ও মানিকনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই যুবকের মরদেহ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X