সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ময়মনসিংহে শ্রমিক তুলে নেওয়ার অভিযোগে মহাসড়ক অবরোধ

ময়মনসিংহ সংবাদদাতা
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পিএম
শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। ছবি: ইত্তেফাক

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় রোববার (২১ ডিসেম্বর) সকালে পিএ নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। অভিযোগ, একজন শ্রমিককে তুলে নেওয়ার চেষ্টা করা হয়, যা জনসাধারণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে কারখানার নিজস্ব বাসে এসে শ্রমিকরা কাজের জন্য যাচ্ছিলেন। সেই সময় সৌখিন পরিবহনের একটি বাস শ্রমিকবাহী গাড়িকে ধাক্কা দেয়। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বাস চালকের কথাকাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, আমিনুল নামের এক শ্রমিক বাসে উঠে চালকের সঙ্গে কথা বলার সময় তাকে আটকে রেখে ময়মনসিংহের দিকে নিয়ে যাওয়া হয়।

ক্ষুব্ধ শ্রমিকরা প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে শ্রমিকরা সৌখিন পরিবহনের কয়েকটি বাস আটক করে অন্য যানবাহন চলাচল করার অনুমতি দেন।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে মহাসড়ক অবরোধ করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক শ্রমিককে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সৌখিন পরিবহনের বাসগুলোও আটক রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X