সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নাটোর হানাদার মুক্ত দিবস আজ

নাটোর সংবাদদাতা
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পিএম
নাটোর হানাদার মুক্ত দিবস আজ । ফাইল ফটো

আজ ২১ ডিসেম্বর, নাটোর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পাঁচদিন পর, অবরুদ্ধ নাটোরে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। উত্তরা গণভবনে সেই সময় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর শহর জুড়ে ছড়িয়ে পড়ে বিজয়ের আনন্দ।

ঢাকায় অপারেশন সার্চলাইটে অসংখ্য বাঙ্গালী নিহত হওয়ার পর পাকিস্তান সেনাবাহিনী সমগ্র দেশে ছড়িয়ে পড়ে। যোগাযোগের সুবিধার কারণে তারা নাটোরে তাদের দ্বিতীয় হেডকোয়ার্টার স্থাপন করে। উত্তরের সঙ্গে দক্ষিণবঙ্গের যুদ্ধ পরিচালনা হতো এখান থেকে। শহরের ফুলবাগানে অবস্থিত সিও অফিসে স্থাপিত হয়েছিল প্রধান কার্যালয়।

পাকিস্তানি সেনাবাহিনী তখন তৎকালীন গভর্নর হাউস (বর্তমান উত্তরা গণভবন), রাণী ভবানী রাজবাড়ী, আনসার ক্যাম্প, পিটিআই এবং নবাব সিরাজ-উদ্-দৌলা কলেজে অবস্থান করেছিল।

২১ ডিসেম্বর, গভর্নর হাউসে পাকিস্তান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল নওয়াব আহমেদ আশরাফ আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের সময় উপস্থিত ছিলেন ১৪১ জন অফিসার, ১১৮ জন জেসিও, ৫,৪৫০ জন সিপাহী এবং ১,৮৫৬ জন প্যারামিলিশিয়া সদস্য। বাংলাদেশ-ভারত যৌথ কমান্ডের পক্ষে স্বাক্ষর করেন মিত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল রঘুবীর সিং পান্নু।

অন্যান্য উপস্থিত ছিলেন মিত্র বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল লসমন সিং এবং পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল নজর শাহ্। আত্মসমর্পণের সময় ১০,৭৭৩টি অস্ত্রসহ ট্যাংক, মর্টার এবং সাঁজোয়া যান জমা হয়।

নাটোরে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের খবর ছড়িয়ে পড়ার পর সারাদিন শহর জুড়ে চলে বিজয় মিছিল এবং মুক্ত আকাশে গানের ফায়ার। আজও প্রতি বছর ২১ ডিসেম্বর শহর ও দেশের মানুষ এই দিনটি উদযাপন করে, স্মরণ করে মুক্তিযুদ্ধের সেই ঐতিহাসিক বিজয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X