সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ¦ ছবি: প্রতিনিধি

‘জুলাই ২৪’-এর অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (তারিখ) দুপুর ১২টায় সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে দিরাই সড়কের মদনপুর পয়েন্টে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে মেডিকেল কলেজ এলাকা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

বিক্ষোভকারীরা “মুগ্ধ থেকে আবরার, হাদি আসবে বারবার”, “এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে” এই স্লোগান দিয়ে হত্যাকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের এনাটমি বিভাগের প্রধান ডা. প্রাণ কৃষ্ণ বসাক এবং ডা. মোজাহারুল ইসলাম।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী হারুনুর রশীদ, পঞ্চম বর্ষের তোফায়েল আহমেদ, প্রথম বর্ষের আব্দুল্লাহ আল সাকিব, দ্বিতীয় বর্ষের তানভীর আহমেদ, তৃতীয় বর্ষের তজমুল হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, যারা শান্তির পাখিদের ডানা কাটতে চায়, তাদের আমরা বলতে চাই—আপনারা ফেলানীকে হত্যা করেছেন, তারপর কি আবরার আসেনি? এরপর কি হাদি আসেনি?

তারা আরও বলেন, আমরা নিজেরাই নিজেদের প্রতি দুঃখিত। বুক ফেটে যাচ্ছে। এখনও এক বছর পূর্ণ হয়নি, অথচ শুনতে হচ্ছে—আমাদের হাদি নেই, একটি মায়ের বুক শূন্য হয়েছে। আমরা আর এমন দিন দেখতে চাই না।

সমাবেশ থেকে বক্তারা নতুন বাংলাদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার আহ্বান জানান এবং শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X