সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দিনাজপুরে আ.লীগ নেতা আলতাফুজ্জামান মিতা গ্রেপ্তার

দিনাজপুর সংবাদদাতা
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
দিনাজপুরে আ.লীগ নেতা আলতাফুজ্জামান মিতা গ্রেপ্তার। ছবি: সৌজন্যে ডিবি

দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আলতাফুজ্জামান মিতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার কার্যক্রমটি ডেভিল হান্ট অপারেশন-২ এর অংশ হিসেবে সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ২টায় বিরামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই তথ্য শনিবার (২০ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেন।

আলতাফুজ্জামান মিতা (৬৫) বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের সালেহ উদ্দিন আহমেদের ছেলে এবং দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানিয়েছে, মিতা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্রকল্পে তদবির বাণিজ্য এবং নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়াও, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উস্কানিমূলক বক্তব্য দেওয়া এবং হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা মিতা সম্প্রতি পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরের সঙ্গে যোগসাজসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন।

গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানিয়েছেন, মিতার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X