সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়

পঞ্চগড় সংবাদদাতা
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়

পঞ্চগড়ে পৌষের কনকনে শীত ঘন কুয়াশার সঙ্গে আরও তীব্র আকার নিচ্ছে। সমগ্র জেলা ঘন কুয়াশার চাদরে ঢাকা, আর দিন যত যাচ্ছে কুয়াশার মাত্রা তত বাড়ছে। ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায়ও একই তাপমাত্রা রেকর্ড করা হয়।

পঞ্চগড় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ১১ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ৯ দিনের মধ্যে জেলার তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিরাজ করেছে। এই সময়ে জেলা জুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

তিনি আরও বলেন, শনিবার ঘন কুয়াশার কারণে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হতে পারেনি, ফলে তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে শীতের তীব্রতা কমেনি, পঞ্চগড়ে কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। চলতি মাসে আরও শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে সামনের দিনগুলোতে শীত আরও তীব্র হতে পারে।

তিনি আরও জানান, দেশের কোনো এলাকায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে অতি তীব্র শৈত্যপ্রবাহ, ৪ থেকে ৬ ডিগ্রি থাকলে তীব্র শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ, আর ৮ থেকে ১০ ডিগ্রি থাকলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।

ধীরে ধীরে তাপমাত্রার পারো আরও নামতে পারে বলে জানিয়েছেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X