সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজশাহীতে হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়ে মানুষের দুর্ভোগ

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম
রাজশাহীতে হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়ে মানুষের দুর্ভোগ  ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

রাজশাহীতে হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। মৃদু শৈত্যপ্রবাহের পর তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে কমেনি শীতের দাপট। সকালে কনকনে শীত অনুভূত হচ্ছে। সকাল আটটা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। রাস্তঘাটে মানুষের উপস্থিতি কমেছে, দোকানপাটও দেরিতে খুলছেন ব্যবসায়ীরা।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। আগের দিন শুক্রবার (১৯ ডিসেম্বর) সর্ননিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

জানা যায়, শুক্রবার সন্ধ্যা থেকেই উত্তরের হিমেল হাওয়া বইছে অবিরত। রাতে ছিল হিমেল বাতাস, সেইসঙ্গে কুয়াশায় ঢেকে ছিল চারদিক। সকালে সূর্যের দেখা না মেলায় বেড়েছে শীতের তীব্রতা। এতে দুর্ভোগ বেড়েছে নিম্নআয়ের মানুষের।

রাজশাহী মহানগরীর মথুর ডাঙ্গা এলাকার অটোরিকশা চালক রাহেন বলেন, ভোরে কাজে বের হব ভাবছিলাম, কিন্তু উঠে দেখি বাতাস বইছে। কিছুক্ষণ থেমে সকাল ৭টার দিকে বের হয়েছি। বাতাসের কারণে রিকশা চালাতে কষ্ট হচ্ছে । হাতে গেøাভস না থাকায় ঠান্ডায় হাত জমে যাচ্ছে।

সামিহা নামে এক স্কুলছাত্রী বলে, স্কুল নেই তবে কোচিংয়ে যাচ্ছি। শুক্রবারও এতো শীত লাগেনি, শনিবার যতটা লাগছে। শীত বাড়িয়েছে হিমেল হাওয়া। সকালে বের হওয়া একেবারেই কঠিন হচ্ছে।

মহানগরীর সিরোল রেল বস্তিতে থাকা বিভিন্ন বয়সের মানুষ আগুন জ্বেলে শরীর গরম রাখছেন। কেউ চা হাতে নিয়ে কাঁপছেন, কেউ গায়ে মোটা কম্বল জড়িয়ে নীরবে বসে রয়েছেন। তাদের দাবি, রাজশাহী এখনও সরকারি-বেসরকারি উদ্যাগে শীত বস্ত্র দেওয়া হয়নি। ফলে গরম কাপড়ের অভাবে নিদারুণ কষ্টে দিন কাটছে তাদের।

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান বলেন, শুক্রবারের (১৯ ডিসেম্বর) তুলনায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। শুক্রবার সন্ধ্যা থেকে হিমেল হাওয়া বেড়েছে রাজশাহীতে, যা আরও কয়েকদিন বইতে পারে। ফলে শীতের তীব্রতা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X