সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাদিশূন্য বসতভিটা নলছিটি ও বাবুগঞ্জে চলছে শোকের মাতম

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম
হাদিশূন্য বসতভিটা নলছিটি ও বাবুগঞ্জে চলছে শোকের মাতম

সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক সৈয়দ শরিফ ওসমান হাদি ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায় শোকের ছায়া নেমেছে। হাদির শূন্য বসতভিটিতে ভিড় করছেন পরিচিত ও অচেনা মানুষ। পাশাপাশি তার শ্বশুরবাড়ি বরিশালের বাবুগঞ্জেও শোকের মাতম চলছে। গ্রামবাসী শেষবারের মতো তাকে দেখতে অপেক্ষার প্রহর গুনছেন।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলি তার মাথায় লাগে এবং গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের সহায়তায় তাকে সিঙ্গাপুরের এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শৈশব থেকেই হাদি ছিলেন প্রতিবাদের কণ্ঠস্বর। তিনি ১৯৯৩ সালে নলছিটি পৌরসভার খাসমহল এলাকার টিনশেড ঘরে জন্মগ্রহণ করেন। বাবা মাওলানা আবদুল হাদি এবং মা তাসলিমা হাদির ঘরে তিনি ছয় সন্তানের মধ্যে সবার ছোট ছিলেন।

হাদি নেছারাবাদ এন এস কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম শেষ করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমির পাঠ সম্পন্ন করেন। গ্রামের মানুষ ও স্বজনদের কাছে তিনি কেবল একটি নাম নয়, বরং ২৪শে মার্চ গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানের জন্য প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি হিসেবে পরিচিত।

গ্রামবাসী তার হত্যাকাণ্ডকে এখনও মেনে নিতে পারছেন না। কেউ অঝোরে কাঁদছেন, কেউ আবার গুমরে গুমরে শোক প্রকাশ করছেন। ঘাতকের গুলিতে হাদির মৃত্যু তার জন্মভূমিতে কালো ছায়া ফেলে দিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X