সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আবারও ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর

ঢাকা অফিস
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম
আবারও ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা আজ শুক্রবার (১৯ ডিসেম্বর)ও অব্যাহত রয়েছে। এর মধ্যে রাজধানীর ধানমন্ডি এলাকায় ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে ঘটনাস্থলে অনেক উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। কয়েকজন ব্যক্তি হাতে শাবল ও হাতুড়ি নিয়ে বাড়ির দেয়াল ভাঙতে দেখা গেছে।

একজন বিক্ষোভকারী বলেন, যারাই আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, তাদের টিকতে দেওয়া হবে না। আরেকজন জানান, ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা এই কার্যক্রম থামবেন না।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করেছে।

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি করে গুরুতর আহত করেন। তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে এবং পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। শেষ পর্যন্ত ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X