সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাদির মৃত্যুর খবরে রাজশাহীতে বিক্ষোভ, আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হাদির মৃত্যুর খবরে রাজশাহীতে বিক্ষোভ, আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থেকে মিছিল করেছে জুলাই মঞ্চ, এনএসিপি ও নেতা কর্মীরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর বিক্ষোভ শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও।

হাদির মৃত্যুর খবরে রাজশাহীতে বিক্ষোভ, আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর

অন্যদিকে রাত সাড়ে ১১ টার দিকে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভকারী হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দেন। পরে রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে এসে জড়ো হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরাও আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে আসেন। এ আন্দোলনকারীরা ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও’; ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’; ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন-ইত্যাদি স্লোগান দেন। পরে দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শুরু হয় রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের কার্যালয়টি গুড়িয়ে দেওয়া হয়। চলে ভোর সাড়ে ৩টা পর্যন্ত।

হাদির মৃত্যুর খবরে রাজশাহীতে বিক্ষোভ, আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার তার ভেরিফায়েড ফেসবুকে লেখেন- ‘রাজশাহীবাসী ভারতীয় আধিপত্যবাদ আর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আবার জুলাই নামাতে হবে। গুঁড়িয়ে দিবো আওয়ামী দূর্গ। সবাই আলুপট্টি আওয়ামী অফিসের সামনে চলে আসেন এখনই। রাবিয়ানরা "জোহা চত্বরে" চলে আসেন সবাই, এখান থেকে আমরা যাব। বুলডোজার যারা পারেন ব্যবস্থা করে আনেন প্লিজ।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X