সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাদির মৃত্যু: সারাদেশে বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:২১ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ এএম
হাদির মৃত্যু: সারাদেশে বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ ¦ ছবি: সংগৃহীত

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সারাদেশ। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে আসে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, বিশেষ করে ছাত্রসমাজ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভ দেখা যায়। বিক্ষোভকারীরা জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা হিসেবে হাদির ভূমিকার কথা স্মরণ করে পতিত আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেন। একই সঙ্গে ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়।

এই কর্মসূচিতে সরাসরি অংশ নেন জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয় মুখ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। তারা শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভের ডাক দেন।

হাদির হত্যার প্রতিবাদে বিভিন্ন ছাত্র সংগঠন ও ডাকসুর সাবেক নেতারাও রাজপথে নামেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হত্যা করে আধিপত্যবিরোধী আন্দোলন দমন করা যাবে না।

বৃহস্পতিবার রাত ১০টা থেকে রাত ৩টা পর্যন্ত ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি ও শনিরআখড়া এলাকায় ছাত্র–জনতা ব্লকেড কর্মসূচি পালন করে। এর ফলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কসহ ঢাকা–মাওয়া ও ঢাকা–ডেমরা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে শতশত যাত্রী ও রোগী চরম ভোগান্তিতে পড়েন।

রাতের বিভিন্ন সময়ে রাজধানীর উত্তরা ও মিরপুরেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব এলাকায় সড়ক বন্ধ হয়ে যায়। একপর্যায়ে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়লে ভেতরে আটকে পড়েন কয়েকজন গণমাধ্যমকর্মী। পরে দমকল বাহিনীর সহায়তায় তাদের উদ্ধার করা হয়। ধানমন্ডি ৩২ নম্বর ও ছায়ানট ভবনেও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।

রাজধানীর বাইরে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভকারীরা। একই সঙ্গে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হয় নগর আওয়ামী লীগ অফিস। সিলেট ও বরিশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, আর নেত্রকোনায় সড়কে আগুন জ্বালিয়ে হত্যার বিচার দাবি করেন আন্দোলনকারীরা।

হাদির মৃত্যুর প্রতিবাদে ঢাকা–আরিচা মহাসড়কও অবরোধ করা হয়। বৃহস্পতিবার রাতে সাভারের পাকিজা মোড়ে অবরোধ করে বিক্ষোভ করে ছাত্র–জনতা। জামালপুরে দয়াময়ী মোড়, পাঁচরাস্তা ও ফৌজদারী মোড়সহ তিনটি স্থানে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিজ জেলা ঝালকাঠিতেও শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে নামেন স্থানীয়রা। সেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X