সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাদির মৃত্যুর খবরে উত্তাল পরিস্থিতি : ছায়ানট ভবনে ভাঙচুর

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ এএম
ছায়ানট ভবনে ভাঙচুর ¦ ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে দেশজুড়ে ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে একদল বিক্ষোভকারী ধানমন্ডির শংকর এলাকার সাততলা ছায়ানট ভবনের বিভিন্ন তলায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা দলবদ্ধভাবে ভবনে ঢুকে সংগঠনের নামফলক ভেঙে ফেলে এবং নিচতলায় থাকা আসবাবপত্র ও বিভিন্ন বাদ্যযন্ত্র নষ্ট করে।

এর আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগসহ রাজধানী এবং দেশের বিভিন্ন স্থানে ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়। এসব বিক্ষোভের মধ্যেই বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া যায়, যার অংশ হিসেবে ছায়ানট ভবনে এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিরাপত্তা পরিস্থিতির অবনতি বিবেচনায় নিয়ে রাত সাড়ে ৩টার দিকে ছায়ানট কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সংগঠনের সব কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত জানায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X