সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজশাহীতে সহকারী ভারতীয় হাই কমিশনার অফিস ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের বাধা

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম
রাজশাহীতে সহকারী ভারতীয় হাই কমিশনার অফিস ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের বাধা

রাজশাহীস্থ সহকারী ভারতীয় হাই কমিশনার অফিস ঘেরাও কর্মসূচি পালন করছেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ৩৬ মঞ্চ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর ভদ্রা মোড় এলাকার স্মৃতি অম্লন চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ। মিছিলটি শুরুর পর আন্দোলনকারীরা ‘নারায়ে তাকবির’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ সহ বিভিন্ন ভারতবিরোধী স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটির গতি রোধ করে। আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের আটকে দেয়।

‘ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ৩৬ মঞ্চ’ এই কর্মসূচির ডাক দেয়। সেখানে মিফতাহুল জান্নাত নামে এক আন্দোলনকারী বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। আমরা জীবন দেব, তবুও পিছু হটব না। প্রয়োজনে এখানেই আমার লাশ পড়বে।’ সর্বশেষ খবর অনুযায়ী, আন্দোলনকারীরা ঘটনাস্থলেই নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে আরএমপি’র (রাজশাহী মেট্রোপলিটন পুলিশ) বোয়ালিয়া জোনের এডিসি ফরহাদ হোসেন বলেন, ‘আমরা আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে অবস্থান নিয়েছি। তাঁদের দাবির বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছেছে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X