সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গজারিয়ায় জয় হত্যা মামলা: শীর্ষ সন্ত্রাসী লালুসহ ৪ জন গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আলোচিত জহিরুল ইসলাম জয় (২৬) হত্যা মামলার প্রধান আসামি ও কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী লালুসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী।

গ্রেপ্তারকৃতরা হলেন— গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের মৃত মনির হোসেনের ছেলে লালু (৪৫), বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে শাকিল (২৭), একই গ্রামের মৃত মাহমুদ হোসেনের ছেলে আলাউদ্দিন (৬৫) এবং জসিম (৪৫)।

গজারিয়া থানার ওসি হাসান আলী জানান, বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে র‍্যাব‑৩ ও র‍্যাব‑১১ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর রাতে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামে টিকটক ভিডিও বানানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় জয় সরকারকে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হওয়া চারজন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

র‍্যাব সূত্র জানায়, রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী লালুকে গ্রেপ্তার করে র‍্যাব‑৩। অপরদিকে র‍্যাব‑১১ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে শাকিলকে, কাচপুর বালুর মাঠ এলাকা থেকে আলাউদ্দিনকে এবং ফতুল্লা থানা এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করে।

ওসি হাসান আলী আরও বলেন, লালু গজারিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলাসহ অস্ত্র, মাদক ও মারামারির ঘটনায় অন্তত ২৩টি মামলা রয়েছে। এই গ্রেপ্তারের ফলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে প্রধান আসামি লালু গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন জয় সরকার হত্যা মামলার বাদী ও নিহতের বোন জান্নাতুল ফেরদৌস।

তিনি বলেন, আমি চাই লালু কোনোভাবেই যেন জামিন না পায় এবং আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X