সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নাটোর সংবাদদাতা
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম
নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত ¦ ছবি: প্রতীকী

নাটোরের গুরুদাসপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মো. মনছুর রহমান (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার হাজিরহাট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. মনছুর রহমান বড়াইগ্রাম উপজেলার ধারাবারিষা ভিট কাজিপুর গ্রামের বাসিন্দা এবং তিনি সারোয়ার হোসেনের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে গুরুদাসপুর থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি বড়াইগ্রামের কাজিপুরে ফিরছিলেন মনছুর রহমান। এ সময় বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের হাজিরহাট মোড়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস (রাজকীয় পরিবহন) তাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X