সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জুয়েল সেখের গ্রেপ্তারের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন, নিঃশর্ত মুক্তির দাবি

সিরাজগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম
সিরাজগঞ্জে ছাত্রনেতা জুয়েলকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ¦ ছবি: সংবাদদাতা

সিরাজগঞ্জ সরকারি কলেজের আহ্বায়ক এবং জুলাই আন্দোলনের প্রথম সারির ছাত্রনেতা মো. জুয়েল সেখের বিরুদ্ধে দায়ের করা মামলা ও তার গ্রেপ্তারের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুনতাসির হাসান মেহেদী, জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ রায়হান বিজয়, সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনাল আহমেদ ইদুল, সদস্য মোছা. মনি, কলেজ শিক্ষার্থী আরমিনা ইসলাম এবং জুয়েল সেখের পরিবারের সদস্যরা।

বক্তারা বলেন, জুয়েল সেখ একজন মেধাবী ও সাহসী ছাত্রনেতা, যিনি জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার জনপ্রিয়তা ও সক্রিয়তাকে দমন করতেই পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। বক্তাদের মতে, এ ধরনের পদক্ষেপ গণতন্ত্র, ছাত্ররাজনীতি ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

তারা আরও বলেন, এই গ্রেপ্তার কেবল একজন ছাত্রনেতার ওপর নয়, বরং ন্যায়বিচার ও নাগরিক অধিকারের ওপর সরাসরি আঘাত। মানববন্ধন থেকে জুয়েল সেখের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই ছাত্রীর বোন থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার ভিত্তিতেই পুলিশ মো. জুয়েল সেখকে গ্রেপ্তার করে। বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X