সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আরও তিন হত্যা মামলাসহ মোট ৭টিতে জামিন ছোট সাজ্জাদের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
চট্টগ্রামের ডাবল মার্ডারসহ একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ¦ ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ডাবল মার্ডারসহ একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ আরও তিনটি হত্যা মামলায় জামিন লাভ করেছেন। উচ্চ আদালত থেকে জামিন লাভের কাগজপত্র ইতিমধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছেছে বলে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কারা সূত্র নিশ্চিত করেছে।

এর আগে হাইকোর্ট থেকে আরও চার মামলায় পেয়েছিলেন ছোট সাজ্জাদ। এ নিয়ে একে একে সাতটি হত্যা মামলায় জামিন পেলেন তিনি। তবে সাতটি মামলায় জামিন পেলেও সহসা মুক্তি পাচ্ছেন না সাজ্জাদ। এর আগে চার মামলায় জামিন লাভের খবর পাওয়ার পর সাজ্জাদকে গত রবিবার চান্দগাঁও থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয় আদালতে। অন্যন্য থানা থেকেও সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হাবে বলে সিএমপি সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ সৈয়দ শরীফ সাম্প্রতিক সময়ে একে একে সাতটি খুনের মামলা ছোট সাজ্জাদের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে বলে জানান। সর্বশেষ যে তিনটি হত্যা মামলায় জামিনের কাগজপত্র এসেছে এর মধ্যে রয়েছে, চান্দগাঁও থানার তানভীর ছিদ্দিকী হত্যা মামলা, হৃদয় চন্দ্র তারুয়া হত্যা মামলা ও ফজলে রাব্বী হত্যা মামলা। সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ১০টি খুনের মামলাসহ ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে জোড়া খুনসহ আলোচিত হত্যাকাণ্ডের মামলাও রয়েছে। তার স্ত্রী তামান্না শারমিনের বিরুদ্ধেও একাধিক খুনসহ অন্তত আটটি মামলা রয়েছে। সাজ্জাদ বর্তমানে রাজশাহী এবং তামান্না ফেনী জেলা কারাগারে বন্দি রয়েছেন। চলতি বছরের ১৫ মার্চ ঢাকা থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ।

হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ। নগরীর বায়েজিদ, অক্সিজেন ও চান্দগাঁও থানা এলাকায় ‘ছোট সাজ্জাদ’ নামে পরিচিত। তাকে ধরিয়ে দিতে পুলিশ পুরস্কারও ঘোষণা করেছিল। গত ১০ মে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ‘ছোট সাজ্জাদের’ স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার করা হয়েছিল। ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের পর তার স্ত্রী তামান্না ‘কাড়ি কাড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে অপমান করেন। তার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়েছিল। মূলত এর পরই ঢাকা থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। আন্ডারওয়ার্ল্ডের এই শীর্ষ সন্ত্রাসী একে একে হত্যা মামলায় জামিন লাভের কারণে পুলিশের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছে। আন্ডারওয়ার্ল্ড কাঁপানো এই শীর্ষ সন্ত্রাসী যাতে কারাগার থেকে বের হতে না পারেন সে ব্যাপারেও সতর্ক রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির জানান, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে দুই মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন জানানো হয়েছে। চট্টগ্রাম আদালতের এপিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেছেন, আবেদন দুটি আদালতে অপেক্ষায় রয়েছে। মামলায় গ্রেপ্তার দেখানোর ক্ষেত্রে আসামির উপস্থিতিতে শুনানি গ্রহণের বিধান রয়েছে। আসামিরা বর্তমানে বিভিন্ন কারাগারে আটক থাকায়, অনলাইন মাধ্যমে শুনানি গ্রহণের সুযোগ রয়েছে বলেও জানান তিনি। তিনি নিশ্চিত করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X