সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চূড়ান্ত প্রস্তুতিতে: আন্তর্জাতিক মানে উত্তীর্ণ

অরুন শীল, পাবনা থেকে
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চূড়ান্ত প্রস্তুতিতে: আন্তর্জাতিক মানে উত্তীর্ণ ¦ ছবি: অরুন শীল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড মেনে চূড়ান্ত প্রস্তুতির ধাপে পৌঁছেছে। আন্তর্জাতিক নীতিমালা ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-এর নিবিড় তত্ত্বাবধানে কেন্দ্রটি সব ধরনের নিরাপত্তা শর্ত পূরণ করেছে। প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের গুরুত্বপূর্ণ ধাপ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (NPCBL)-এর অপারেশন টিমের কাছে প্রকল্পের পূর্ণাঙ্গ বৈদ্যুতিক ব্যবস্থা সফলভাবে হস্তান্তর করা হয়েছে। NPCBL-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানিয়েছেন, চলতি বছরে রূপপুর প্রকল্পে IAEA-এর Pre-OSART মিশনসহ দেশি-বিদেশি একাধিক পরিদর্শন সম্পন্ন হয়েছে। এসব মূল্যায়নে কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা, প্রস্তুতির মান এবং অপারেশনাল সক্ষমতা আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে।

ড. জাহেদুল হাসান আরও বলেন, ইতিবাচক মূল্যায়নের ফলেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি লোডিংয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জ্বালানি লোডিং সম্পন্ন হলে কেন্দ্রের পূর্ণ অপারেশনাল নিয়ন্ত্রণ NPCBL-এর অপারেশন টিমের হাতে থাকবে। প্রাথমিক পর্যায়ে রাশিয়ার Concern RosenergoAtom প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবে।

এনপিসিবিএল-এর উপপরিচালক ড. খালেকুজ্জামান জানিয়েছেন, কমিশনিং কার্যক্রমের অংশ হিসেবে পাওয়ার ইভাকুয়েশন সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটি—৪০০ কেভি GIS বিল্ডিং (00UAB), ২৩০ কেভি GIS বিল্ডিং (00UAB), এবং অটোট্রান্সফরমার স্ট্রাকচার (00UAG)—টেম্পোরারি অপারেশনের জন্য গ্রহণ করা হয়েছে।

টেম্পোরারি অপারেশনের আগে সব ফ্যাসিলিটির ইন্ডিভিজুয়াল টেস্টিং ও কমিশনিং কার্যক্রম নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সম্পন্ন করা হয়েছে। এতে ছিল GIS সিস্টেমের ইন্টারলক, প্রোটেকশন ও কন্ট্রোল টেস্টিং, অটোট্রান্সফরমারের রেজিস্টেন্স ও রেশিও টেস্ট, রিলে প্রোটেকশন, কন্ট্রোল সিস্টেম যাচাই, বিদ্যুৎ সরবরাহ, ভেন্টিলেশন, ফায়ার ডিটেকশন ও ওয়াটার ফায়ার এক্সটিংগুইশিং সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা।

ড. খালেকুজ্জামান বলেন, অবশিষ্ট কাজ চিহ্নিত করে পাঞ্চ লিস্ট তৈরি করা হয়েছে এবং নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে অপারেশনাল ব্যবস্থাপনায় পাঁচটি শিফটে মোট ২০ জন জনবল দায়িত্ব পালন করছে। প্রতিটি শিফটে রিয়েল-টাইম সিস্টেম মনিটরিং, সুইচিং অপারেশন, গ্যাস প্রেসার ও ট্রান্সফরমার প্যারামিটার যাচাই, অ্যালার্ম স্ট্যাটাস পর্যবেক্ষণ এবং জাতীয় গ্রিডের ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার (NLDC)-এর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে।

সব সিস্টেম স্থিতিশীলভাবে কাজ করছে এবং এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অপারেশনাল সমস্যা দেখা দেয়নি। বৈদ্যুতিক ব্যবস্থার সফল অপারেশন, ধারাবাহিক আন্তর্জাতিক পরিদর্শনে ইতিবাচক ফলাফল এবং জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে বাংলাদেশের শক্তি নিরাপত্তার নতুন সম্ভাবনার প্রতীক হিসেবে সামনে নিয়ে এসেছে।

অপারেটরদের অর্জিত বাস্তব অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ সরবরাহকে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করে তুলবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X