সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিজয় দিবসের প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ঐতিহাসিক সাফল্য

জাহিদ হাসান, লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ পিএম
বিজয় দিবসের প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ঐতিহাসিক সাফল্য ¦ ছবি: প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগ, বান্দরবান জেলা এবং লামা উপজেলার বিভিন্ন পর্যায়ে আয়োজিত কুচকাওয়াজ, ডিসপ্লে ও ব্যান্ডবাদন প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অনবদ্য সাফল্য অর্জন করেছে। শৃঙ্খলা, নিখুঁত সমন্বয় ও দেশপ্রেমের দৃষ্টিনন্দন উপস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্যারেড ও ডিসপ্লেতে প্রথম স্থান এবং ব্যান্ডবাদনে বিশেষ সম্মাননা স্মারক পুরস্কার লাভ করে।

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিভাগীয় কুচকাওয়াজ প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুলের ৩১ জন মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্যারেডে তাদের বিশেষ পারদর্শিতা পুরস্কার অর্জন দর্শক ও বিচারকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ূন কবির, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ আহসান হাবিব পলাশ এবং পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খান। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কুচকাওয়াজ প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের প্যারেড বড় দল (৩৫ জন) এবং প্যারেড ছোট দল (৩৫ জন) উভয় বিভাগেই প্রথম স্থান অর্জন করে। এছাড়া ১৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ডিসপ্লেও প্রথম স্থান এবং ২২ জন শিক্ষার্থীর ব্যান্ডবাদনে বিশেষ সম্মাননা স্মারক লাভ করে প্রতিষ্ঠানটি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক শামীম আরা রিনি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

লামা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কুচকাওয়াজে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের প্যারেড বড় ও ছোট দল—প্রাথমিক ও মাধ্যমিক উভয় বিভাগে—প্রথম স্থান অর্জন করে। ডিসপ্লে ও ব্যান্ডবাদনেও প্রতিষ্ঠানটি সাফল্য দেখায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন এবং লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান কামাল।

এই বছর কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে মোট ৪৭৫ জন শিক্ষার্থী তিনটি কুচকাওয়াজ দল, দুটি ডিসপ্লে এবং দুটি ব্যান্ডবাদনে অংশগ্রহণ করে। তাদের নিখুঁত সমন্বয়, সুশৃঙ্খল পদচারণা, শারীরিক নান্দনিকতা এবং দেশপ্রেমিক সুর দর্শক ও বিচারকদের মুগ্ধ করেছে। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এসব প্রতিযোগিতা দেশের শৃঙ্খলা, জাতীয় চেতনাকে নতুন মাত্রা দিয়েছে। কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পরিবেশনা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X