সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় জাতীয় পার্টির সভা পণ্ড, কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
নওগাঁয় জাতীয় পার্টির সভা পণ্ড, কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ  ¦ ছবি: প্রতিনিধি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে নওগাঁয় জাতীয় পার্টির একটি সভা পণ্ড করে দিয়েছে ছাত্র-জনতা। এ সময় দলটির জেলা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নওগাঁ শহরের উকিলপাড়ায় অবস্থিত জাতীয় পার্টির জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পার্টির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের কার্যালয়ে একটি সাংগঠনিক সভার উদ্দেশ্যে দলের কয়েকজন নেতাকর্মী জড়ো হন।

এ সময় সেখানে উপস্থিত হয়ে ছাত্র-জনতা দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাতীয় পার্টির নেতাকর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন।

পরবর্তীতে ছাত্র-জনতা অফিস কক্ষে প্রবেশ করে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের একাধিক ছবি এবং দলের প্রতীকী লাঙ্গল ভাঙচুর করে। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘটনাস্থলে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ফজলে রাব্বি, সাদমান সাকিব, আরমান হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X