সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হবিগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি, কসমেটিক্স, জিরা ও মদ জব্দ

হবিগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ পিএম
হবিগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি, কসমেটিক্স, জিরা ও মদ জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ২৪ ঘণ্টার মধ্যে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স, জিরা, পেঁয়াজ, মদ এবং গাড়ি জব্দ করেছে। অভিযানে কাভার্ড ভ্যানে কাঠের গুড়া ভর্তি বস্তার আড়ালে লুকানো মালামাল এবং ট্রাকের বালির নিচে চাপা দেওয়া পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩.৫ কোটি টাকা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নিয়ে আত্মগোপন করে। এক পর্যায়ে একটি কাভার্ড ভ্যানকে থামানো হলে তল্লাশি চালানো হয়। কাভার্ড ভ্যানে কাঠের গুড়া ভর্তি বস্তা দেখে সন্দেহ হয়। পরে সব বস্তা নামিয়ে, গোপন কুঠুরিতে লুকানো ভারতীয় শাড়ি ও শাল উদ্ধার করা হয়।

একইভাবে, আরেকটি বালুর ট্রাক তল্লাশি করে বালির নিচে লুকানো অবস্থায় ভারতীয় কসমেটিক্স ও জিরা জব্দ করা হয়।

ব্যাটালিয়নের বিশেষ টহল ছাড়াও অধীনস্থ সিন্দুরখান ও বাল্লা বিওপির টহল দল চোরাচালান প্রবণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ভারতীয় পেঁয়াজ ও ২৩ বোতল ভারতীয় মদ জব্দ হয়।

লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি দেশের সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে। প্রতিটি অভিযান দেশের অর্থনীতি ও সামাজিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।

তিনি আরও জানান, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস ও মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে। চোরাচালানে জড়িত চক্র শনাক্ত ও গ্রেফতারের জন্য বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X