সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং পবা-মোহনপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।  ছবি: হাফিজুর রহমান পান্না

মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি ও এর সহযোগী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং পবা-মোহনপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা। পরে একে একে বিভিন্ন সামাজিক, পেশাজীবী সংগঠন ও সাংবাদিকবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জনের ইতিহাস স্মরণ করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি ও এর সহযোগী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। ছবি: হাফিজুর রহমান পান্না

পুষ্পস্তবক অর্পণ শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বিএনপির নেতৃবৃন্দ। বক্তব্য শেষে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফিকুল হক মিলন আগত নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান।

শপথে বলা হয়, মহান বিজয় দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অকুতোভয় সৈনিক হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, বিচার ব্যবস্থা ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। একই সঙ্গে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র নস্যাৎ করার অঙ্গীকার করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি ও এর সহযোগী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। ছবি: হাফিজুর রহমান পান্না

প্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক এমপি ও রাজশাহী-২ সদর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু, জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল ইসলাম মিলন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুনু-অর-রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদাসহ মহানগর ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X