সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাঁশখালীতে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পিএম
বাঁশখালীতে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ ¦ ছবি: প্রতীকী

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে। এই অভিযানে অস্ত্র বহনের জন্য ব্যবহৃত একটি টেম্পু গাড়িসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের চেচুরীয়ার দক্ষিণ চৌমুহনী বাজার এলাকায় ডিবি অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন খুরশিদ আলম (৩২) ও মো. হাসান ওরফে আকাশ (২৭)। পুলিশ জানায়, খুরশিদ আলম নোয়াখালীর হাতিয়া উপজেলার ফরিদপুর এলাকার বাসিন্দা, আর হাসান চট্টগ্রামের ভূজপুর এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম জেলা পুলিশের ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এর আওতায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার একটি দল বাঁশখালী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।

চেকপোস্ট চলাকালে বাঁশখালী-চট্টগ্রামগামী একটি সন্দেহজনক টেম্পু গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় টেম্পুর ভেতরে লুকানো ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, এই ধরনের অভিযান জেলার নিরাপত্তা জোরদার ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ। জনসাধারণকে নিরাপদ রাখতে ডিবি অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X