সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন

কোয়েল–বিপ্লব ইউনাইটেড প্যানেলের নির্বাচনী ইশতেহার ও প্রার্থী তালিকা প্রকাশ

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম
কোয়েল–বিপ্লব ইউনাইটেড প্যানেলের নির্বাচনী ইশতেহার ও প্রার্থী তালিকা প্রকাশ  ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (আরসিএইচএসসিএএ)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৫ উপলক্ষে কোয়েল–বিপ্লব ইউনাইটেড প্যানেল তাদের নির্বাচনী ইশতেহার ও প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

রোববার (তারিখ) বেলা ১২টায় নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি পদে চৌধুরী সাইদুর রহমান কোয়েল এবং সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবের নাম ঘোষণা করা হয়। এ সময় জানানো হয়, প্যানেলের প্রতীক হিসেবে ‘খ’ চিহ্ন ব্যবহার করা হবে। মোট ৪৩ সদস্যের এই পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব প্যানেলের নির্বাচনী ইশতেহার পাঠ করেন। ইশতেহারে রাজশাহী কলেজের গৌরবময় ঐতিহ্য সংরক্ষণ, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য সুদৃঢ়করণ এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর অ্যালামনাই সংগঠন গড়ে তোলার অঙ্গীকার করা হয়।

ইশতেহারে আরও উল্লেখ করা হয়—অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য স্থায়ী অফিস ভবন নির্মাণ, আধুনিক ডিজিটাল ডাটাবেজ তৈরি, দেশে ও বিদেশে অবস্থানরত অ্যালামনাইদের সংযুক্ত করা, অনলাইন ভোটিং ব্যবস্থা চালু এবং আধুনিক হিসাব ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

এছাড়াও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা তহবিল গঠন, চাকরি ও ব্যবসা মেলা আয়োজন, বার্ষিক পুনর্মিলনী, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম এবং নারী শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

কোয়েল–বিপ্লব ইউনাইটেড প্যানেল তাদের ইশতেহারে বাস্তবভিত্তিক ২৫ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেছে, যার লক্ষ্য রাজশাহী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী, গতিশীল ও উন্নয়নমুখী সংগঠনে রূপান্তর করা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এটি কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়; বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনার মাধ্যমে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে কার্যকর ও উন্নয়নমুখী সংগঠনে পরিণত করাই তাদের মূল লক্ষ্য। তারা ঐক্য, উন্নয়ন ও অগ্রযাত্রার পক্ষে ভোট দিয়ে ‘খ’ প্রতীকের কোয়েল–বিপ্লব ইউনাইটেড প্যানেলকে সমর্থন জানানোর আহ্বান জানান।

উল্লেখ্য, রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন রাজশাহীতে আগামী ১৯ ডিসেম্বর ২০২৫ এবং ঢাকায় আগামী ২০ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X