রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

লামায় জমি দখলের বিরোধে নারীকে পিটিয়ে হত্যাচেষ্টা, স্বামীসহ হাসপাতালে ভর্তি

জাহিদ হাসান, লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম
লামায় জমি দখলের বিরোধে নারীকে পিটিয়ে হত্যাচেষ্টা, স্বামীসহ হাসপাতালে ভর্তি ¦ ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় জমি জবরদখলকে কেন্দ্র করে এক নারী ও তার স্বামীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী লামা থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন।

অভিযোগকারী পারুল আক্তার (৪৭) ও তার স্বামী মো. আনোয়ার হোসেন লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা। এজাহার সূত্রে জানা যায়, একই এলাকার মো. মাইনুদ্দিন ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে পারুল আক্তারের মালিকানাধীন জমি জবরদখলের চেষ্টা করে আসছিলেন।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ছাগলখাইয়া মৌজার আর/০৮ নম্বর হোল্ডিংয়ের আওতায় তার নামে ১ একর ২০ শতক জমি রয়েছে। ওই জমিতে বসতঘর নির্মাণ করে তিনি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। তবে অভিযুক্তরা ওই জমির প্রায় ১৫ শতক অংশ দখলের অপচেষ্টায় লিপ্ত হন।

এ বিষয়ে পারুল আক্তার আগে বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত গত ১১ নভেম্বর ২০২৫ তারিখে তার পক্ষে রায় প্রদান করেন এবং অভিযুক্তদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

আদালতের রায়ের পর থেকেই অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে বলে অভিযোগ করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৩ ডিসেম্বর ২০২৫ বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে অভিযুক্তরা লোহার হাতুড়ি, রড ও লাঠিসোটা নিয়ে পারুল আক্তারের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়। তার চিৎকারে স্বামী আনোয়ার হোসেন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।

হামলার সময় অভিযুক্তরা নগদ ২ হাজার ৩০০ টাকা এবং প্রায় ৮ হাজার টাকা মূল্যের স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পাড়ার লোকজন এগিয়ে এলে হামলাকারীরা জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X