সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম
যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত  ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।

এ সময় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনারসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এদিকে সকাল ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালির শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির সংগ্রামে বুদ্ধিভিত্তিক মনস্তত্ত¡ গঠনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে অকাতরে প্রাণ দিয়েছেন, আজকের দিনটি জাতির সেই সূর্যসন্তানদের স্মরণে উৎসর্গ করা। একাত্তরের ২৫ মার্চ কালরাত থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পুরো সময়জুড়ে পাকিস্তানি বাহিনী পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাকাÐ চালায়। বিশেষ করে বিজয়ের প্রাক্কালে এই হত্যাযজ্ঞ ভয়াবহ রূপ নেয়, যেখানে তাদের সহযোগিতা করে দেশীয় দোসররা।

বক্তারা আরও বলেন, পাকিস্তানি বাহিনীর উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। জাতির সেই অপূরণীয় ক্ষতি আজও পুরোপুরি পূরণ না হলেও বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবএটাই সকলের প্রত্যাশা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X