রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

লামায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

জাহিদ হাসান, লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ পিএম
লামায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত  ¦ ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। লামা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা চত্বরে অবস্থিত শহিদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মঈন উদ্দিনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। লামা পৌরসভা, লামা থানা ও বিভিন্ন সরকারি দপ্তরও শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। লামা থানার পক্ষ থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুম সরদারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

সকাল ৯টা ৫০ মিনিটে লামা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুম সরদার, লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা: সোলেমান, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ, এলজিইডি প্রকৌশলী আবু হানিফ, সহকারী তথ্য অফিসার রাশেদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বেদনাবিধুর দিন। ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা চালায়। শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আলোচনা সভার শেষে লামা উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি ইব্রাহীম খলিল উল্লাহ সাদেকির পরিচালনায় শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের মাধ্যমে দিবস উদযাপনের শান্তিপূর্ণ সমাপ্তি ঘোষণা করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X