সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলি, সীমান্তে আতঙ্ক

কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পিএম
টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলি, সীমান্তে আতঙ্ক ¦ ছবি: সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী মিয়ানমারের ভেতরে মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনায় সীমান্ত এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় থেমে থেমে বিস্ফোরণ ও গুলির বিকট শব্দ শোনা যায়।

স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরের দিক থেকে মিয়ানমারের অভ্যন্তর থেকে মর্টারশেল নিক্ষেপ ও গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে নাফ নদীতে একটি মর্টারশেল পড়লে সেখানে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়, যা সীমান্তবাসীর মধ্যে ভয় ও উৎকণ্ঠা আরও বাড়িয়ে দেয়।

হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, ভোর থেকে সকাল পর্যন্ত পুরো সীমান্ত এলাকা কেঁপে ওঠে মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে। এতে সীমান্তবর্তী গ্রামগুলোর মানুষ চরম আতঙ্কের মধ্যে পড়ে।

তিনি আরও জানান, এ সময় হোয়াইক্যং বাজার সংলগ্ন মোহাম্মদ হোসন ও আব্দুল কুদ্দুসের বসতঘরের টিনের চালা ভেদ করে কয়েকটি গুলি এসে পড়ে। এছাড়া বালুখালী গ্রামের সরওয়ার আলমের বাড়িতেও গুলি পড়ার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত মিয়ানমার সীমান্তের দিক থেকে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। কয়েকটি বসতঘরে গুলি পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X