সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আগামীকাল ও পরশু যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম
ট্রান্সফরমার মেরামত ও লাইন উন্নয়নের কারণে আগামী দুইদিন বিদ্যুৎ বন্ধ ¦ ফাইল ফটো

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় ট্রান্সফরমারের জরুরি মেরামত, বিদ্যুৎ লাইন উন্নয়ন এবং গাছপালা কাটা কাজের কারণে আগামী দুইদিন কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট পিডিবি জানিয়েছে, শনিবার (১৩ ডিসেম্বর) এবং রবিবার (১৪ ডিসেম্বর) এই লোডশেডিং কার্যকর হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিক্রয় ও বিতরণ বিভাগ–১ এবং বিভাগ–২-এর নির্বাহী প্রকৌশলীরা পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সময়সূচি: সকাল ৭টা–বিকাল ৫টা বিক্রয় ও বিতরণ বিভাগ–২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ট্রান্সফরমার ও লাইন মেরামতের কারণে ১১ কেভি শিবগঞ্জ ফিডার এবং ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রভাবিত এলাকা: শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া।

রোববার (১৪ ডিসেম্বর) সময়সূচি: সকাল ৮টা–সকাল ১১টা বিক্রয় ও বিতরণ বিভাগ–১-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ৩৩/১১ কেভি লাক্কাতুড়া উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ফিডারের এলাকায় তিন ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রভাবিত এলাকা: কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস এলাকা, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা, পাহাড়িকা, বড়বাজার, লাক্কাতুড়া স্টেডিয়াম, লাক্কাতুড়া বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, রূপসা আবাসিক, আবদানি, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, মহালদিক, উমদারপাড়া, লিলাপাড়া, দাপনাটিলা, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট।

লাক্কাতুড়া উপকেন্দ্রের অন্যান্য ফিডারের আওতাধীন এলাকা: বড় বাজার, বনশ্রী, বাদামবাগিচা, ইলাশকান্দি, উদয়ন, চৌকিদেখী, আনার মিয়ার গলি, বাঁশবাড়ি গলি, সিলসিলা গলি, রূপসা গলি, মোল্লাপাড়া গলি, মালনীছড়া, মুসলিমপাড়া, লাক্কাতুড়া বাজার।

পিডিবি জানিয়েছে, কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সংস্থাটি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য সহযোগিতা কামনা করেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X